কৃষিখাতের উন্নয়ন ও কৃষকদের অধিক সুবিধা প্রাপ্তির জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজশাহী চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা কেজিপুর গ্রামে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৪ মে) আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় প্রান্তিক কৃষকদের অংশগ্রহণে প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী অফিসার খন্দকার ফিরোজ মাহমুদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এস এম আনিসুজ্জামান উপ-প্রকল্প পরিচালক আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এর মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল কাদের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অধিদপ্তর চারঘাট, উপসহকারী কৃষি কর্মকর্তা বজলুর রহমান, আবু রায়হান, স্বদেশ কৃষি খামারের নির্বাহী পরিচালক মোতালেব খান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় অর্ধশতাধিক কৃষাণ-কৃষানী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, রমজান মাস হওয়ায় উপস্থিত অতিথিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মোঃ নবী আলম/বার্তাবাজার/পি