হেফাজত নেতা মুফতি আব্দুল রহিম কাসেমী গ্রেফতার

হেফাজতের তাণ্ডবে ঘটনায় জড়িত অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের সাবেক নেতা মুফতি আব্দুর রহিম কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ভাদুঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুফতি আব্দুর রহিম কাসেমী হেফাজতের জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনার পর গত ২৩ এপ্রিল দল থেকে পদত্যাগ করেন মুফতি আব্দুর রহিম কাসেমী। গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিছ উদ্দিন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় মাদরাসার ছাত্র ও হেফাজত কর্মী ও সমর্থরা। এ সময় পুলিশ সুপারের কার্যালয়, প্রেস ক্লাব, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় নিহত হয় ১২ জন। পরে এ ঘটনায় মোট ৫৬টি মামলা হয়। এসব মামলায় ৪১৪ জনের নাম উলে¬খসহ ৩৫ হাজার অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর