চেতনা নাশক স্প্রে প্রয়োগ: ইমামসহ ৬ জন অচেতন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের একই পরিবারের ৬ জনকে গতকাল দিবাগত রাতে সেহেরীর পূর্ব মুহুর্তে অজ্ঞাত দূর্বৃত্তরা ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সেলিম হাওলাদারের ঘরে ও তার বাড়ি সংলগ্ন রায়হানিয়া মাদ্রাসার কক্ষে ঘুমন্ত অবস্থায় ইমাম রাজু (৩৫) এর ওপর স্প্রের মাধ্যমে চেতনা নাশক প্রয়োগ করে।

সেলিম হাওলাদারের ঘরে প্রয়োগ করা হলেও প্রাথমিক পর্যায়ে তাদের তেমন অচেতন করতে না পারলেও মসজিদের ইমামকে সেহেরী খেতে একাধিকবার ডাকাডাকি করলে তার অবরুদ্ধ কক্ষ কৌশলে খোলার পর সেখানে প্রবেশ করেন সেলিম হাওলাদার (৬০), স্ত্রী আকলিমা (৫৫), পুত্র রুবেল (৩৫), পুত্র বধু পপি (৩০) ও নাতি মাশরাফি (১৪) তারা একযোগে সকলে মাওঃ রাজু’র রুমে তার অবস্থা জানতে প্রবেশ করলে তারা সেখানে অতিরিক্ত চেতনা নাশকের কবলে জ্ঞান হারিয়ে ফেলেন।

এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেলিম হাওলাদারের সামান্য জ্ঞান ফিরলেও তার স্ত্রী আকলিমা ও মাওঃ রাজুর অবস্থার কোন পরিবর্তন ঘটেনি।

ইউপি সদস্যের নাতি মাশরাফি আজ বিকেলে বার্তা বাজার’কে জানায়, আমার নানু বাড়িতে গত বছর ডাকাতি হয়েছিল। নগদ অর্থসহ ডাকাতরা স্বর্ণালংকার নিয়ে যায়, আমার ধারনা এ চক্রটি আবারও সে পরিকল্পনা করতে চেয়েছিল।

নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর