কওমি মাদ্রাসা বোর্ড থেকে হেফাজতকে বাদ দেওয়ার দাবি

আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশকে কওমি মাদ্রাসা বোর্ড থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছ ইসলামী ঐক্যজোটের নেতারা। পাশাপাশি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের শাস্তি চায় তারা।

মঙ্গলবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবে হেফাজতের তাণ্ডব ও সংগঠনে জামায়াত-শিবিরের অনুপ্রবেশের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ইসলামী ঐক্যজোট।

সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাকুল মাদারিসিল আরাবিয়া এবং উচ্চতর সমন্বয় সংস্থা-আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া থেকে সহিংসতায় জড়িত হেফাজত নেতাদের বহিষ্কার করা হোক। এসময় তিনি তাণ্ডবে জড়িত শিক্ষার্থীদের কওমি মাদরাসা বহিষ্কারের দাবিও জানান।

সম্মেলনে পাকিস্তানসহ বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে দেশ বিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকায় হেফাজত নেতা মামুলুল হকের দলের নিবন্ধন বাতিলের দাবি করেন তারা। ফৌজদারী অপরাধে হেফাজত নেতাদের বিচারের মুখোমুখি করার পাশাপাশি হেফাজতের অর্থদাতাদের আইনের আওতায় আনার দাবিতে বক্তব্য দেন নেতারা।

ওয়াজ মাহফিলের নামে জামায়াত ও হেফাজতের নেতারা যেভাবে জিহাদের অপব্যাখা ও উগ্রবাদী বক্তব্য দিচ্ছেন তা বন্ধ করতে ইসলামি কাউন্সিল গঠনের প্রস্তাব দেন তারা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর