আলফাডাঙ্গায় ইজিবাইক-বাইসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইজিবাইক-বাইসাইকেল সংঘর্ষে টুকু বিশ্বাস (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মে) সকালে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টুকু বিশ্বাস আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের দরুণা গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য আব্দুর রাজ্জাক শেখ জানান, টুকু বিশ্বাস জাটিগ্রাম বাজারের নৈশপ্রহরীর চাকরি করেন। প্রতিদিনের ন্যায় সোমবার রাতের ডিউটি শেষে সকাল হলে একটি বাইসাইকেল যোগে পাশ্ববর্তী ব্যাসপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইসাইকেল চালক টুকু বিশ্বাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর