কক্সবাজারের চকরিয়া থেকে হেফাজত নেতা মামুনুল হক ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য এবং গুজব ছড়ানোর দায়ে আলম নূর নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার শামসুল আলম বৈধ্যের ছেলে। স্থানীয় ভাবে সে ‘পকত পকত’ নামে পরিচিত।
আজ মঙ্গলবার দুপুরে (৪ মে) ফেইসবুক, ইউটিউব ও টিকটকে এ গুজব ছড়ানোর দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শাকের মুহাম্মদ জুবায়ের।
তিনি জানান,আলম নুর তার নিজের ফেইজবুক আইডি এবং ইউটিউব চ্যানেল (টিম উইথ এআর কক্স মিডিয়া) ব্যবহার করে হেফাজত নেতা মামুনুল ইস্যুতে নানা রকম মিথ্যে তথ্য সম্বলিত ভিডিও আপলোড করে। এছাড়াও সরকার বিরোধী বিভিন্ন অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে আসছিলো। এসব ভিডিও কন্টেই গুলোতে নানাবিধ ইস্যু, ধর্মীয় অনুভুতিতে আঘাত, উস্কানিমূলক বক্তব্য রয়েছে।
ধৃত যুবককে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বার্তাবাজার/পি