করোনায় মৃত্যুবরণ করা ২ নার্সের পরিবার পেল ৭৫ লক্ষ টাকা

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে জাতি তাদের কখনো ভুলবেনা। তাদের পরিবারের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা যে প্রণোদনা ঘোষণা দিয়েছিলেন তা পর্যায় ক্রমে প্রত্যেক সেক্টরে বাস্তবায়ন শুরু করেছেন সরকার।

মঙ্গলবার (৪ মে) বেলা ১১টায় জাতীয় সংসদ কার্যালয়ে হুইপ ইকবালুর রহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কারী নাসির্ং ইনস্ট্রাক্টর, রহিমা খাতুন ও নাসির্ং ইনস্ট্রাক্টর, আমিনা খাতুনের পরিবারের হাতে ৩৭ লাখ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের মঞ্জুরী চেক তুলে দেন।

এসময় হুইপ ইকবালুর রহিম বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যারা নিজেরাই আক্রান্ত হয়ে করোনাযোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করছেন জাতি তাদের কখনো ভুলবে না।

এসময় হুইপ ইকবালুর রহিম বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যারা নিজেরাই আক্রান্ত হয়ে করোনাযোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করছেন জাতি তাদের কখনো ভুলবে না। এই করোনা সম্মুখ যোদ্ধাদের পরিবারের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা যে প্রণোদনা ঘোষণা দিয়েছিলেন তা পর্যায়ক্রমে প্রত্যেক সেক্টরে বাস্তবায়ন শুরু হয়েছে।

নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুন গত ০২ নভেম্বর ২০২০ ও নাসির্ং ইনস্ট্রাক্টর, আমিনা খাতুন, গত ১২ নভেম্বর ২০২০ তারিখে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধিন এই দুই নার্সিং ইনস্ট্রাক্টর, দিনাজপুর নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তাঁদের স্বামীদের অনুকূলে এই ক্ষতিপূরণের চেক প্রদান করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর