টাঙ্গাইলে যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে জরিমানা

টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার (বিস্কুট, কেক, ব্রেড) তৈরি করায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসকের সহযোগিতায় চলমান সেবা সপ্তাহ উপলক্ষ্যে বাজার তদারকি অংশ হিসেবে যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে (বেকারী) অভিযান চালায় টাঙ্গাইল জেলা কার্যারয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান পরিচালনাকালে মানহীন নোংড়া পরিবেশে বেকারী পণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর অবস্থায় খাবার তৈরি করায় যমুনা বেকারীকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় যমুনা বেকারীকে কর্মরত সংশ্লিষ্ট সকলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করার নির্দেশনা প্রদান করেন তিনি।

পরবর্তীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির বিষয়টি প্রমাণ হলে আইনগতভাবে কঠোর ব্যবস্থ্যা নেয়ার ও হুশিয়ারি দেন তিনি। জনস্বার্থের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর