আমরা পারি, শেখ হাসিনার নেতৃত্বে আমরাই পারবো: বাহাউদ্দিন নাছিম

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা পারি, আমরাই পারবো শেখ হাসিনার নেতৃত্বে। আওয়ামী লীগ ষড়যন্ত্র ভয় পায় না, সব ষড়যন্ত্র আওয়ামী লীগ প্রতিহত করবে।

মঙ্গলবার (৪ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মাঠে কৃষক লীগ আয়োজিত শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণকালে তিনি এই কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ১৭ কোটি মানুষের আকাঙ্ক্ষাকে যারা দাবিয়ে রাখতে চায় তারা সফল হবে না। বাংলাদেশকে আফগানিস্তান, সুদান, ইয়েমেন বানানো যাবে না। আমরা পারি, আমরাই পারবো শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে এগিয়ে যাবো। বাংলাদেশ হবে বিশ্বের উন্নত, সমৃদ্ধশালী দেশ।

ধর্ম ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে যাবে। যত অপরাজনীতি আসুক, ধর্মব্যবসায়ী আসুক, তারা ষড়যন্ত্র করে সফল হবে না।

বাংলাদেশ কৃষক লীগের আয়োজনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর