ভালুকায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে চলতি বোরো মৌসুমে ৫০% উন্নয়ন সহায়তায় (ভর্তুকি) প্রদানের মাধ্যমে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি (কম্বাইন হারভেস্টার ও রিপার) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(৪ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু কৃষকদের মাঝে এসব যন্ত্রপাতি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহি অফিসার সালমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান, মিজানুর রহমান, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক এইচএস ফরহাদসহ আরো অনেকে।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর