গাংনীতে মাংসের দাম বেশি নেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মেহেরপুরের গাংনীর কাথুলী বাজার এলাকায় মাংসের দাম বেশি নেওয়ার কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাংস ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।

এসময় ভোক্তা অধিকার ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক আব্বাস এবং আরিফ কসাইকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর