দুর্গাপুরে ৭ হাজার হতদরিদ্র পরিবারে ঈদ সামগ্রী বিতরণ
নেত্রকোনার দুর্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডে মঙ্গলবার সকালে ৭ হাজার অতিদরিদ্র পরিবারে মাঝে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ কালে পৌর মেয়র মো. আলা উদ্দিন বলেন, মহান আল্লাহ পাক আমায় সম্পদ দিয়েছেন, আমি মহা-আনন্দে ঈদ করবো আর আমার পৌরবাসী না খেয়ে থাকবে এ রকম ঈদ আমি চাইনা। দান বড় কথা নয়, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আমার পৌরবাসীর সাথে মিলেমিশে একসাথে ঈদ করতে চাই।
এরপর স্থানীয় আনসার, ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থানের আহবান জানিয়ে ঈদ সামগ্রীর প্যাকেট পৌর ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার ইব্রাহিম খলিল টিপু, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান প্রেসক্লাব সহ সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক মোহন মিয়া, ধনেশ পত্রনবীশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পৌর মেয়র আলা উদ্দিন প্রতিবছরই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পৌরবাসীর মাঝে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করে আসছেন।
রাজেশ গৌড়/বার্তাবাজার/পি