আনোয়ারায় জেলা পরিষদের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ
আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবার ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ৩৫০ পরিবারকে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মে) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস.এম আলমগীর চৌধুরী এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হেলাল, যুবলীগ নেতা সোহরাবুল আলম মিরাজ, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দীন, দেলোয়ার হোসেন, মো. মোরশেদ, মো. রাসেল, পিয়ারু।
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস.এম আলমগীর চৌধুরী জানান, করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবার ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার তৈলারদ্বীপ, বারখাইন, বৈরাগ, বারশত, বটতলী, চাতরী ও বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে চট্টগ্রামের জেলা পরিষদের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে।
সুমন শাহ্/বার্তাবাজার/পি