সাতক্ষীরায় ছাই ফেলাকে কেন্দ্র করে মারপিটে আম ব্যবসায়ী নিহত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাটিকোমড়া গ্রামে ছাই ফেলাকে কেন্দ্র করে মারপিটে আম ব্যাবসায়ী রফিকুল ইসলাম নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকোমড়া গ্রামে ঘটেছে।

নিহত ব্যক্তি মাটিকোমড়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে রফিকুল ইসলাম(৫৫)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির ময়লা ও ছাই ফেলা কেন্দ্র করে প্রতিবেশী বাশারাত আলীর সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাটিকোমড়া গ্রামের ইমাম সরদারের ছেলে বাশারাত হোসেন (৪৫), তার স্ত্রী বাশিনূর নাহার তারা(৩২) এবং একই গ্রামের মৃত কুরমান আলীর ছেলে শাহজাহান আলী(৫৫) সংঘবদ্ধ ভাবে তার উপর হামলা চালায়। এতে আম ব্যবসায়ী রফিকুল ইসলাম মারা গেলে তাকে ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর