টাঙ্গাইলে অসহায় দুস্থদের মাঝে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

টাঙ্গাইলে গরীব অসহায় দুস্থ এবং খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেনানিবাসের উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সেনানিবাসের লে. কর্নেল মোহাম্মেদ সোহেল রানা এবং মেজর ইমরুল কায়েসসহ সেনাবাহিনীর অন্যান্য অফিসারবৃন্দ।

এ সময় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আটা, চিনি, সেমাই, সাবান, নগদ টাকা বিতরণ করা হয়।

সেনা কর্মকর্তারা জানান, ভবিষ্যতে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর