মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবে স্থানীয় দৈনিক রজত রেখা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান সাদির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিক গন।
আজ মঙ্গলবার ৪ মে বেলা ১১টায় সিরাজদিখান প্রেসক্লাবে স্থানীয় দৈনিক রজতরেখার সিরাজদিখান প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদের উদ্যোগে সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যাবেদুর রহমান যুবায়ের এর সঞ্চালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন- এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। সভায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরো বলেন তা না হলে আমরা আরো কঠিন কর্মসুচি দিতে বাধ্য হবো।
এ-সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ হোসেন হারিছ, হাবিবুর রহমান, নাসির উদ্দীন, মোঃ মিজানুর রহমান, হামিদুর ইসলাম লিংকন, জাহাঙ্গীর আলম চমক, ডা: মিজান, আজিম হাওলাদার, আমির হোসেন ঢালী, মেহেদি হাসান সুমন, হাবিব হাসান প্রমুখ।
উল্লেখ্য: গত ২৩ এপ্রিল মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ানের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংর্ঘষের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে তাকে আসামী করে তার বিরুুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি