দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে ঝড়বৃষ্টি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে। আজও দেশের সব বিভাগে বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (৪ মে) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।
সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া আজ দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৩০টি অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে। এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বার্তাবাজার/নব