নারীসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার পরিকল্পনায় দেশীয় অস্ত্র ও জিহাদী বইসহ জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে পৌর এলাকার ঝিকিড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার হাজী আবুল হোসেন সরকারের ছেলে সাইফুল ইসলাম (৪৫), সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ এলিজা পারভীন (৩০), আবুল হোসেনের ছেলে শায়েখ মাহমুদ (২৭), আব্দুল গফুরের ছেলে হাফিজুল ইসলাম (৩০), মাজেম আলী ফকিরের ছেলে শাহিন দুলাল (৪৬), গাজীউল রহমানের ছেলে রায়হান আলী (৪২), শাহজাদপুর উপজেলার মৃত রহিচ উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৩৭) ও সলঙ্গা থানার মৃত তাহেরের ছেলে আফসার আলী (৪৭)। এদের মধ্যে রিয়াজ উদ্দিন বাদে সব গুলো ওই উপজেলার জামায়াত-শিবিরের বিভিন্ন পদে দায়িত্বরত রয়েছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস এতথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দ্যেশ্যে গোপন বৈঠক চলাকালীন সময়ে পৌর এলাকার ঝিকিড়া গ্রাম থেকে বেশ কয়েকটি হকিষ্টিক, দেশীয় অস্ত্র ও জিহাদী বইসহ জামায়াত-শিবিরের ওই আট নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর