মিষ্টি দিতে এসে গৃহবধূকে ধর্ষণ, থানায় মামলা

বরগুনায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার ধর্ষণের শিকার ওই গৃহবধূ বেতাগী থানায় মামলাটি দায়ের করেন।

বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। মামলার সূত্রে জানা যায়, গৃহবধুর স্বামী ইমরান মৃর্ধা ঢাকায় চাকরি করে। শশুর শাশুড়ি নিয়ে স্বামী বাড়িতে থাকেন, সন্ধ্যা ৬টায় গৃহবধূর শাশুড়ির ছোট ভাই ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে দেখার জন্য তাদের বাড়ি যায়। ওই সুযোগে খলিল হাওলাদারের ছেলে নাঈম ঘরের সামনের দরজায় এসে ডাক দিলে গৃহবধূ দরজা খুলে, তখন নাঈম পলিথিনে করিয়া কিছু মিষ্টি দেয়।

মিষ্টি গুলো নিয়ে ঘরের খাবার রুমে গিয়ে রেখে পুনরায় সামনের দরজা আটকাতে আসে লম্পট নাঈম ঘরে উঠিয়া মুখ চেপে জোর করে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধু বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু বার্তা বাজার’কে বলেন, থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর