করোনায় মৃত্যু ৩২ লাখ ২৬ হাজার, আক্রান্ত ১৫ কোটি ৪১ লাখ

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৬৪৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনাক্ত হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৭৬৭ জন।

মঙ্গলবার (৪ মে) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ৩৮ জন। করোনায় মোট মারা গেছেন ৩২ লাখ ২৬ হাজার ৮৫৮ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ৩০ হাজার ৫৬১ জন। মারা গেছেন ৫ লাখ ৯১ হাজার ৫১৪ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৩৯৩ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৫৪৩ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ২২ হাজার ৩৮৩ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৭০৩ জন।

আক্রান্তের তালিকায় তিনে ও মৃত্যুর তালিকায় দুইয়ে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৩৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন ও সুস্থ হয়েছেন ১ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৪৭৬ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জন ও মারা গেছেন ১১ হাজার ৬৪৪ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর