কয়েকগুণ বেশি ভাড়া দিয়েও ঈদে ঘরে ফিরতে মানুষের ঢল

লকডাউনের উপেক্ষা করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে কয়েকগুণ বেশি ভাড়া দিয়েও ঈদে ঘরে ফিরছেন রাজধানীসহ আশেপাশের কয়েক জেলার কর্মজীবী মানুষ। হঠাৎ ঘরমুখী মানুষের চাপে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ইতোমধ্যে পাঁচশতাধিক যানবাহন আটকে পড়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানান, সোমবার(৩ মে) মধ্যরাতে হাওয়া ও ঝড়-বৃষ্টির কারণে ফেরি চলাচল ৩ ঘণ্টা বন্ধ থাকে। এতে ফেরিঘাট এলাকায় যানবাহনগুলো জমতে থাকে। এ ছাড়া মানুষের চাপ তো রয়েছেই। ঈদে ঘরে ফেরা মানুষসহ ছোট যানবাহন সকাল ৭টার পর থেকে ছোট ইউটিলিটি ও কে-টাইপ ৪টি ফেরি দিয়ে পার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ছোট-বড় ২০টি ফেরি রয়েছে।

এদিকে যাত্রীরা জানান, ঈদ ঘনিয়ে আসায় আগেভাগেই তারা স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন। যাত্রাপথে অতিরিক্ত ভাড়া দেওয়া ছাড়া আর কোনো সমস্যায় পড়তে হচ্ছে না তাদের।

ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, সকাল থেকে প্রাইভেটকারের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়ছে। এখন ঘাট এলাকায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর