নারায়ণগঞ্জে হোসিয়ারি কারখানায় আগুন

নারায়ণগঞ্জ নগরীর নয়ামাটি এলাকায় অর্চনা মার্কেটের ৪ তলায় একটি হোসিয়ারি কারখানা ও গোডাউনে আগুন লেগেছে। আগুনে ওই কারখানা ও গোডাউনে থাকা মেশিন, কাপড়, গেঞ্জিসহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।

পরে খবর পেয়ে ফায়ার সাভির্সের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোমবার (৩ মে) রাতে ওই মার্কেটের কল্যাণ হোসিয়ারি ও গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সাভির্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর