রাজধানী ঢাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। সোমবার দিবাগতরাত ১২টা ৪০ মিনিটের দিকে এ ঝড় শুরু হয়। এর আগে গত রাতেও ঢাকায় ঝড়বৃষ্টি হয়েছে।
একই দিন রাতে দেশের ৮ বিভাগের কালবৈশাখী ঝড়-বৃষ্টির সম্মুখীন হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। সোমবার (৩ মে) রাত ১১টার দিকে আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়েছিল, রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, চট্রগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলো অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
বার্তাবাজার/ই.এইচ.এম