‘দেওয়ানি আদালতে সরাসরি চলবে সাকসেশন মামলা’

মহামারি করোনার প্রার্দুভাব বৃদ্ধির কারণে স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দেওয়ানি আদালতে সাকসেশন মামলা করা যাবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

সোমবার (৩ মে) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনার প্রার্দুভাব বৃদ্ধির কারণে স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক দেওয়ানি আদালতে শারীরিক উপস্থিতিতে সাকসেশন মামলা শুনানি ও নিষ্পত্তি করা যাবে। সংশ্লিষ্ট বিচারক স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় সাক্ষ্যগ্রহণপূর্বক সাকসেশন মামলাসমূহ চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর