উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে সিঙ্গাপুর নিতে চায় পরিবার
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জয়াকে সিঙ্গাপুর নিতে চায় তার পরিবার। সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানায়, তার পরিবারের পক্ষ থেকে এই আবেদন করা হয়
সোমবার (৩ মে) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে বের করে বিকাল পৌনে পাঁচটার দিকে তাঁর কার্ডিও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা শেষে তাঁকে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় এখানকার চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছে। ভোরের দিকে বেগম জিয়া শ্বাসকষ্ট অনুভব করেন। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করেন।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিলো কিন্তু ফলাফল পজেটিভ আসে।
এর আগে গত ২৭ এপ্রিল রাতে করোনাভাইরাসে আক্রান্ত বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ এপ্রিল করোনাভাইরাসের নমুনা জমা দেওয়া হলে ১১ এপ্রিল খালেদা পজিটিভ রিপোর্ট আসে। এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দেওয়ার পর আবারও ফল পজিটিভ আসে।
বার্তাবাজার/ই.এইচ.এম