ঢাকার সাভারে সর্বশেষ ৪ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। সোমবার (৩ মে) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল (এম ও ডি সি) ডা. মো. আরমান আহমেদ বার্তা বাজারকে একথা জানান।
তিনি বলেন, করোনার নমুনা সংগ্রহের পরে রিপোর্ট সাধারণত একদিন পরেই পাই আমরা। সর্বশেষ গতকাল রবিবার (২ মে) সাভারে মোট ৫৩ জনের নমুনা সংগ্রহ হয়, এদের মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ডা. আরমান আহমেদ আরও জানান, করোনার শুরুর পর থেকে সোমবার (৩ মে) পর্যন্ত সাভারে মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৫৪১৩ জনের। এদের মধ্যে মোট ২৩৫৮ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মোট ৪৩ জন মারা গেছেন। বর্তমানে মাত্র একজন কোভিড-১৯ পজিটিভ রোগী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।
মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস