সাটুরিয়ায় ছয় প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নকল প্রসাধনী সামগ্রী, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৬ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি বলেন, সাটুরিয়া বাজার এবং বালিয়াটি বাজারে নকল প্রসাধনী সামগ্রী, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৬০০০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন বাজারে নকল প্রসাধনী সামগ্রী সরবরাহকারী চক্রের দুই জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ে তলব করা হয়েছে।

জানা যায়, এই চক্রটি বেশি মুনাফার লোভে দেশের বিভিন্ন জায়গা থেকে সরকারের ভ্যাট ফাঁকি দিয়ে (লাগেজ পণ্য) অবৈধ ও নকল কসমেটিকস জেলার বিভিন্ন বাজারের প্রতিষ্ঠানে সরবরাহ করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে, এতে হুমকির মুখে পড়ছে স্বাস্থ্য। এই চক্রটির সদস্যদের ধরতে অভিযান চলমান থাকবে বলে অবগত করেন তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর