৪৯০ লিটার মদসহ আটক ২

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ৪৯০ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (৩ মে) ভোরে তাদেরকে গুইমারার ডাক্তার টিলা এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের বাশঁখালী পূর্ব চেচুলিয়া এলাকার সন্তোষ দাসের ছেলে সুমন দাস (৪০) ও ফটিকছড়ির ভুজপুর থানার মোহাম্মদপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে চালক হারুন (২৮)।

নিরাপত্তা বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোর পাঁচটার দিক খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি বাস গুইমারা ডাক্তার টিলা এলাকায় আসার পর যৌথবাহিনী তল্লাশি করে ১৭টি ক্রেটের ভেতর রাখা ৪৯০টি স্যালাইনের প্যাকেটে ৪৯০ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়েছে।

এ বিষয়ে গুইমারা থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃতরা লকডাউন উপেক্ষা করে পাঁচ হাচার টাকায় একটি বাস রিজার্ভ করে। ওই বাসের রোববার রাতে ৪৯০ লিটার চোলাই মদ, চট্টগ্রামে নেওয়ার উদ্দেশ্যে লোড করে। সোমবার ভোরে খাগড়াছড়ি থেকে চট্টগ্রমে যাওয়ার পথে গুইমারায় ডাক্তার টিলা এলাকায় আসার পর নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের নামে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর