মুজিববর্ষকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ভূমি ও ঘর পাচ্ছে আরো ৫৩ হাজার গৃহহীন পরিবার। তাদেরকে আগামী জুন মাসে এসব ঘর হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
সোমবার (৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চলমান গৃহনির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। এ সময় ভিডিও কনফারেন্সর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন সব বিভাগীয় কমিশনারসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দরা।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া ও প্রকল্প পরিচালক মো. মাহাবুব হোসেন।
বার্তাবাজার/ই.এইচ.এম