নির্বাচন পরবর্তী সহিংসতার খবর শুনতে অমিত শাহ’র আগ্রহ!

পশ্চিমবঙ্গ রাজ্যে বিপুল নাকানিচুবানি খেয়েছে কেন্দ্র সরকারের ক্ষমতায় থাকা বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা সর্বভারত বিজেপির সভাপতি অমিত শাহ নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সফর করেছিলেন। তবুও তৃণমূলের কাছে এমন হারের পর নির্বাচনে সহিংসতার অভিযোগ তোলে বিজেপি।

অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিতে চেয়েছেন, নির্বাচন পরবর্তী কি কি সহিংসতার ঘটনা ঘটেছে। এগুলোর তদন্ত করা হবে।

পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে সোমবার রাজ্য সরকারের কাছ থেকে প্রতিবেদন চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক টুইটে জানায়, নির্বাচন পরবর্তী বিরোধীদলের কর্মীদের ওপর হামলা ও সহিংসতার বিষয়ে পশ্চিমবঙ্গের সরকারের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।

এর আগে রোববার (২ মে) রাজ্যের বিধানসভার ভোটের ফলাফল গণনা শুরু হয়। এতে ২১৩ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ভারতের নির্বাচন কমিশন সোমবার সকালে সর্বশেষ এতথ্য দিয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর