‘স্বাভাবিক শ্বাস নিচ্ছেন খালেদা জিয়া’

শ্বাসকষ্ট অনুভূত হওয়ায় সিসিইউতে নেওয়ার পর বেগম খালেদা জিয়া এখন স্বাভাবিক শ্বাস-প্রশাস নিচ্ছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

সোমবার (৩ মে) রাত ৮টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সার্বিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ বলেন, করোনারী কেয়ার ইউনিটে উনি আছে। এই ইউনিটে যখন রোগী থাকে তখন তো সেটা স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসই নেয়। আমি এখানে আসার কয়েক মিনিট আগে উনার (খালেদা জিয়া) সঙ্গে দেখা করে আসছি, আমি উনার সঙ্গে কথা বলে এসেছি। উনি কেমন আছেন খোঁজ নিয়েছি।

এর আগে সকালের দিকে খালেদা জিয়া শ্বাসকষ্ট অনুভব করলে তাকে বিকাল ৪টার দিকে নেওয়া হয় সিসিইউতে।

সাংবাদিকদের উদ্দেশ্যে ডা. জাহিদ বলেন, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে অনুরোধ করব যে, উনার (খালেদা জিয়া) রোগমুক্তির জন্য আপনারা মহান রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করার জন্য বলবেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর