প্রথমবারের মত কোনো প্রধানমন্ত্রী ফোন করেনি মমতাকে

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জিতে আবারও রাজ্যের মসনদে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি। ইতোমধ্যে মমতাকে অভিনন্দন জানিয়ে ফোন করেছেন দিল্লি, মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাবের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তবে কেন্দ্র সরকারের ক্ষমতায় বসে থাকা নরেন্দ্র মোদি তাকে ফোন করেনি।

সোমবার (৩ মে) সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জি এই তথ্য জানান। তিনি বলেন, এই প্রথম দেখলাম কোনো প্রধানমন্ত্রী ফোন করলেন না। আমি অবাক হয়েছি।

মমতাকে পাল্টা প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেন, না উনি আমাকে ফোন করেননি। হয়তো ব্যস্ত ছিলেন। অবশ্য আমি কিছু মনে করিনি। জাতীয় স্বার্থে এবং রাজ্যের স্বার্থে আমাদের যেখানে একসঙ্গে কাজ করার কথা সেখানে সহযোগিতা থাকলেই হল।

তবে ফোন না করলেও মমতা ও তার দলকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শুভেছে জানিয়েছেন মোদি। করোনাকালে মিলেমিশে একসাথে কাজ করবেন বলে টুইটে উল্লেখ করেন মোদি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর