কুড়িগ্রাম পৌরসভার উদ্যোগে ৪ হাজার ৬২১ পরিবার পেলো নগদ অর্থ
কুড়িগ্রাম পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর বরাদ্দ থেকে ৪ হাজার ৬২১ পরিবারকর ৪৫০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ মে) দুপুরে পৌরসভা চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, প্যানেল মেয়র রোস্তম আলী তোতাসহ সকল পৌর কাউন্সিলরবৃন্দ। এসময় অর্থ সহায়তার পাশাপাশি প্রতি পরিবারকে শিশু খাদ্য হিসেবে এক প্যাকেট করে দুধ বিতরণ করা হয়।
সুজন মোহন্ত/বার্তাবাজার/ভিএস