পেছাতে পারে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা তারিখ পেছানো হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এ পরীক্ষা এক সপ্তাহ পেছানোর সম্ভাবনা রয়েছে।

এর কারণ হিসেবে বিপিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, ‌‌সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমী আগামী ১৫ অক্টোবর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটা সঠিক হয় তবে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেয়া হবে। কারণ, এসব বড় পরীক্ষা সাধারণত শুক্রবার নিতে হয়।

এদিকে ৪৩তম বিসিএস আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে আরো দুই মাস বাড়িয়ে মে মাস পর্যন্ত করা হয়।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০, শিক্ষায় ৮৪৩, পররাষ্ট্রে ২৫, অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, তথ্যে ২২, সমবায়ে ১৯ ও কাস্টমসে ১৪ জন নিয়োগ দেওয়া হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর