আলফাডাঙ্গায় ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ
পবিত্র মাহে রমজানে ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাত্রলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ মে) ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলা সদর বাজারের বিভিন্ন ভ্যান চালক, অসহায়, দিনমজুর, পথচারী রোজাদারদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ, মো. আসাদুজ্জামান, মো. ইলিয়াস শেখ ও মহিবুল্লাহ মহিব প্রমুখ।
এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ‘বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগ সর্বদা মানবিক কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশীদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদের নির্দেশনায় এ ইফতার বিতরণ করা হয়।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস