মিয়ানমার থেকে পাচারকালে আড়াইলাখ ইয়াবা জব্দ

মিয়ানমার থেকে পাচারকালে নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে আড়াই লক্ষ পিস ইয়াবড়ি জব্দ করেছে ২বিজিবি। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (২মে) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকা হতে মাদকের চালানটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।

তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা নাফনদীর কিনারায় চৌধুরী পাড়া সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এসময় অন্ধকারে মিয়ানমার থেকে সীমান্ত পাড়ি দিয়ে বস্তা কাধেঁ চার ব্যক্তি লোকালয় অভিমুখে আসার পথে জওয়ানদের ধাওয়ার মুখে পালিয়ে যায়। পরে লবনের মাঠ এলাকা তল্লাশী চালিয়ে চারটি বস্তা ভর্তি আড়াই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা ২বিজিবি ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে বার্তাবাজারকে নিশ্চিত করেছেন এই বিজিবি কর্মকর্তা।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর