আগামী বুধবার (৫ মে) টানা তৃতীয় মেয়াদে পশ্চিমবঙ্গ রাজ্যের মূখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মমতা ব্যানার্জি। সোমবার (৩ এপ্রিল) দলীয় কার্যালয়ে নির্বাচক বিধায়কদের সাথে দলীয় কার্যালয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।
মমতা ব্যানার্জি সোমবার শপথ নিলেও রাজ্যের অন্যান্য বিধায়করা শপথ নিবেন শুক্র ও শনিবার।
এর আগে রোববার (২ মে) রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হয়। নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৩টি আসন পেয়েছে বলে জানা গেছে।
তাদের নিকটতম দল হিসেবে বিজেপি পেয়েছে ৭৭টি আসন। কংগ্রেস-বাম দল ও আইএসএফের গড়া সংযুক্ত মোর্চা পেয়েছে মাত্র একটি আসন। আরেকটি আসন পেয়েছে অন্যরা। এ রাজ্যে ২০১১ ও ২০১৬ সালেও জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস।
বার্তা বাজার/এসজে