অস্ত্র, গুলি ও হেরোইনসহ সিলেট মহানগর যুবলীগ নেতা জাকিরুল আলমকে গ্রেফতার করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে তার সাথে থাকা একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি ও হেরোইন।
যুবলীগ নেতা জাকির মোগলাবাজার থানার কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে।
সোমবার (৩ মে) দুপুরে) নগরীর বিমানবন্দর থানার পুলিশ তাকে মাদক ও অস্ত্র আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এর আগে রোববার (২ মে) দিনগত মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে তাকে বিমানবন্দরের মালনীছড়া এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-৯ এর এএসপি ওবাইন রাখাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশি রিভলবার, ২টি গুলি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার উদ্ধার করে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বার্তা বাজার/এসজে