দুর্গাপুরে অটো চাপায় বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে আহমদ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বিকেল চারটার দিকে কাপাসাটিয়া-কুমুদগঞ্জ আঞ্চলিক সড়কের বিরিশিরি ইউনিয়নের বারইকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আহমদ মিয়া ওই ইউনিয়নের বারইকান্দি গ্রামের মৃত নজর আলী ছেলে। দুর্গাপুর থানা পুলিশ খবর পেয়ে ব্যাপারী চালিত অটো ও চালক মো. মঞ্জুরুল হক (৪৮কে আটক করেছে। সে কাকৈরগড়া ইউনিয়নের মৃত তালেব হোসেন এর পুত্র।

জানা যায়, সোমবার বেলা চারটার দিকে ব্যাটারী চালিত অটোতে বেশ কয়েকজন যাত্রী নিয়ে বারইকান্দি জামে মসজিদ এর পূর্ব দিকে নামিয়ে দেয়। পরে অটো গাড়িটিকে পিঁছনে নিয়ে ঘুরাতে গেলে রাস্তা সংলগ্ন বাড়ির পাশে আহমদ মিয়া চেয়ারে বসে জাল বুনতে থাকার সময়ে অটো গাড়ির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে নাক-মুখ দিয়ে প্রচুর রক্ত প্রবাহিত হয়। আশপাশের বাড়ির লোকজন দৌঁড়ে এলে ঘটনাস্থলেই মারা যান বলে জানান নিহতের আত্বীয় ও প্রাক্তন ইউপি সদস্য আবু জাফর। নিয়ে আসে। স্থানীয়রা অটো চালক মঞ্জুরুল হককে আটক করে পুলিশে খবর দেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাবাজারকে জানান, অটো চাপায় ঘটনাস্থলেই মারা যান আহমদ আলী। সত্যিই দুঃখজনক।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহনুর এ আলম বার্তাবাজারকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। ব্যাটারী চালিত অটোটি জব্দ করা হয়েছে এবং চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজেশ গৌড়/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর