বাগেরহাটে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ১

বাগেরহাটের কচুয়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় মোঃ তৈয়বুর রহমান (৪৫) গুরুত্বর জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩ মে) ভোর সোয়া চার টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ তৈয়বুর রহমানের ভাগ্নে আনিছুর রহমান বাদি হয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। হামলার স্বীকার তৈয়বুর রহমার কচুয়া উপজেলার পূর্ব মঘিয়া গ্রামের মৃতঃ মোজাফফর আলী শেখের ছেলে।

অভিযোগে জানা যায়, মোঃ তৈয়বুর রহমানের সাথে তার বাড়ির পাশ^বর্তি গিয়াস উদ্দিন(৪০), জাহানারা বেগম(৩৫) ও ইমরান হোসেন (৩০) এর সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। সোমবার ভোর সোয়া চারটার দিকে আমার মামা মোঃ তৈয়বুর রহমান সেহেরী শেষ করে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হন পূর্ব মঘিয়া জামে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। যাওয়ার সময় হামলাকারিদের বাড়ির সামনে পৌছলে পূর্বপরিকল্পনা মোতাবেক গিয়াস উদ্দিন,জাহানারা বেগম ও ইমরান হোসেন দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মামার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। দেশীয় কোচের আঘাতে আমার মামার বুকের বাম পাশে ডুকে যায় ও রক্তাক্ত হয়। হামলাকারিরা রামদা দিয়ে তার মাথায় আঘাত করলে তার মাথা ও ডান হাতে জখম হয়। হামলার এক পর্যায়ে তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন বেরিয়ে আসলে হামলা কারীরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে কচুয়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বার্তাবাজারকে বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সৈয়দ ওবায়দুল হোসেন/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর