লালমনিরহাটে করোনায় জমজমাট ঈদ মার্কেট
শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে আসন্ন ঈদকে ঘিরে জমে উঠেছে লালমনিরহাটের মার্কেটগুলো।
লালমনিরহাট জেলা সদরে করোনার সময়ও বাড়িতে বসে নেই লোকজন। ঈদ মার্কেট করতে বেড়িয়ে পড়েছে শপিংমল গুলোতে।
ঈদের দিন যতই এগিয়ে আসছে মফস্বলের ছোট্ট জেলা শহর লালমনিরহাটের ঈদ বাজার ততই জমে উঠছে। বাজারে ভিড় বাড়তে শুরু করেছে। বিশেষ করে থান কাপড় ও গামের্ন্টসের দোকান গুলোতে উপচেপড়া ভিড় লেগে থাকছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মার্কেট গুলোতে এতো বেশি ভীর, তাতে মনেই হয় না দেশে করোনা বলে কোন রোগ আছে। সকলে নির্দিধায় কেনা কাটা করছেন। ঈদের আনন্দ যেন আটকানো দায়।
বাজার গুলোতে মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সেই সাথে করা হচ্ছে পুলিশ প্রশাসন কর্তৃক মনিটরিং।
বর্তমান সময়ে পরিবারের সদস্যদের নিয়ে সবাই ছুটছেন ঈদ বাজারের দিকে। খুব বেশী ভীড় বেড়ে যাবার আগেই অনেকে তাদের কেনাকাটা শেষ করছেন।
ধনী বা দরিদ্র যেই হোক না কেন সবাই এখন ঈদ বাজার মুখি। ঈদে স্বজনদের জন্য নতুন জামা-কাপড় কিনতে ঈদ বাজারে ভিড় করছেন। আর তাই বাজার গুলোও জমে উঠেছে বেশ আগে ভাগেই।
মোঃ বাদশা মিয়া/বার্তাবাজার/ভিএস