সরিষাবাড়ীতে ধর্ষণের শিকার কিশোরী ৫ মাসের অন্তসন্ত্বা, ধর্ষক আটক

জামালপুরের সরিষাবাড়ীতে শশুর বাড়ির প্রতিবেশি কিশোরীকে (১৩) টানা ধর্ষণের অভিযোগ উঠেছে এক লম্পট জামাইয়ের বিরুদ্ধে।

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রামের ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে পাঁচমাসের অন্তসত্ত্বা।

এ ঘটনায় সোমবার দুপুরে সরিষাবাড়ী থানায় মামলা করেছেন ভিকটিমের বাবা। অভিযুক্ত ফারুক হোসেনকে (২৪) আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মামলা সূত্র জানায়, চরপাড়া গ্রামের দরিদ্র এক অটোরিক্সা চালকের প্রতিবেশি লুৎফর রহমানের মেয়ের জামাই একই উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে ফারুক হোসেন। সে নিয়মিত শশুরবাড়িতে এসে ওই অটোরিক্সা চালকের নাবালিকা মেয়েকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। সম্প্রতি মেয়েটির পেট অস্বাভাবিক বড় হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিবারের লোকজন মেয়েকে বিষয়টি জিজ্ঞেস করলে সে জানায় যে, ফারুক তাকে নিয়মিত ধর্ষণ করেছে; এতে সে পাঁচমাসের অন্তসত্ত্বা। পরে ধর্ষিতার বাবা সোমবার থানায় ধর্ষণ মামলা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী সেকেন্ড অফিসার এসআই নুরুল ইসলাম জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এলাকাবাসী অভিযুক্ত ধর্ষককে ধরে পুলিশে সোপর্দ করে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর