পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিক ও হকারদের মাঝে লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে সোমবার (৩ মে) উপজেলা বটতলীস্থ স্টার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সদস্য, সাংবাদিক ফোরামের সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য এবং সংবাদপত্র হকারদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এসময় লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, আ’লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আবদুল হাকিম চৌধুরী, সাংবাদিক ফোরাম সভাপতি এম এম আহমদ মনির, প্রেস ক্লাব সদস্য এবং সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ।
আবদুল করিম/বার্তাবাজার/পি