কুষ্টিয়ায় ট্রলির চাপায় ৮ বছরের শিশু নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলির চাপায় আবির (৮) নামে এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার দুপুর ১ টার দিকে দৌলতপুর উপজেলার চাবনাই নারানপুর গাইনপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের মিল্টনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চাবনাই নারানপুর গাইনপাড়া এলাকায় রাস্তায় খেলা করার সময় দ্রুতগামী একটি স্যালো ইঞ্জিন চালিত অবৈধ ট্রলি (ষ্টিয়ারিং) শিশু আবিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করলেও ঘাতক ট্রলি ও ট্রলির চালককে আটক করতে পারেনি। নিহত শিশু আবির চাবনাই নারানপুর গাইনপাড়ায় তার নানা নকিম উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিল।

টুটুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর