লামায় আলেমদের ঈদ উপহার প্রদান

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ও ইসলামিক ফাউণ্ডেশন লামার তত্ত্বাবধানে আলেমদেরকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (৩ মে) লামা উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার তুলে দেয়া হয়।

জানা যায়, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পির নির্দেশনায় লামা উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ২৬৬ জন আলেমকে ১০০০ টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, শেখ মাহাবুবুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে লামা উপজেলার ৫টি ইউনিয়নের আলেমরা উপস্থিত ছিলেন। ধারাবাহিকভাবে আরো ২টি ইউনিয়নের আলেমদের মাঝে এই ঈদ উপহার তুলে দেয়া হবে বলে জানান লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।

এম. মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর