পাবনায় ডিবি পুলিশের অভিয়ানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আজ সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বলেন, সাঁথিয়া উপজেলা খইজোড় এলাকায় অভিয়ান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ আব্দুল্লাহ শেখ(৫০) সুজানগর উপজেলা শান্তিপুর উত্তর পাড়া এলাকায় মৃত নইমুদ্দিন শেখের ছেলে।
এসময় অপর আরো এক জন পালিয়ে যায় সে মোঃ মানিক প্রামানিক (২৫), মোঃ আবুল কাসেম প্রামানিক ছেলে।
ডিবি পুলিশ আরো জানায় দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত নিচ হেফাজত রেখে নিচ এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে আসছিল তাদের বিরুদ্ধে সুজানগর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি