সিরাজদিখানে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিন্ম আয়ের ক্ষুদ্র ব্যবসায়ী এবং অস্বচ্ছল-অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত উপজেলার বয়রাগাদী ইউনিয়ন পরিষদ পাঙ্গনে ইউনিয়নে ৫’শত জনকে ৫’শত টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়।

বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো.আলাউদ্দিন উপস্থিত থেকে এ অর্থ ক্ষুদ্র ব্যবসায়ী, রিকশা চালক, ইজি বাইক চালক সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আক্তার হোসেন, বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সেন্টু মিয়া, সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ, বয়রাগাদী ইউপি সচিব মো.সিরাজুল ইসলাম খান, ইউপি সদস্য মো.ইয়াসিন, মো.বাচ্চু শেখ, তন্ময় ইসলাম স্বপন, রফিকুল ইসলাম পাখি, মহিলা ইউপি সদস্য শেফালী বেগম, রওশন আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বিধায়ক মো.ফাহাদ হোসেন, ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ রেন্টুসহ আরো অনেক।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর