বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকায় ৩ মে সোমবার সকাল থেকে বিয়ের দাবিতে অনশন করছেন গৃহবধু ললীতা দাস(২৫)।
জানা যায়, শেরপুর পৌর শহরের স্বাধন দাসের স্ত্রী ললীতা দাসের সাথে একই এলাকার বীরন কর্মকারের ছেলে বাপ্পা কর্মকারের সাথে প্রায় ১ বছর পূর্বে থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই এক পর্যায়ে গত ১ এপ্রিল দুজনে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। এলাকার উঠতি বয়সের মাতব্বররা মিমাংশার কথা বলে তাদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাপ্পার সাথে ললীতার বিয়ে না হওয়ায় ৩ মে (সোমবার) সকাল ১০ টায় বাপ্পার বাড়িতে ললীতা দাস বিষের বোতল হাতে নিয়ে অনশন করছে। বিয়ে না করলে তিনি বিষপান করে আত্মহত্যা করবে বলেও হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা।
রাশেদুল হক/বার্তাবাজার/পি