বগুড়ার শিবগঞ্জে মোখলেছুর রহমান (৬৫) নামের এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের উত্তর কৃষ্টপুর পোল্লারপাড়া সড়কের পাশের একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মোখলেছুর উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুরিয়া এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, হত্যাকান্ডের কারন এখনো জানা যায়নি। ভোর রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি জানিয়ে ওসি বলেন, হত্যার রহস্য উদঘাটনে সিআইডিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।
খালিদ হাসান/বার্তাবাজার/পি