চীন থেকে আগামী ১০মে’র মধ্যেই ৫ লাখ ডোজ করোনার ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩ মে) দুপুরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন যেখান থেকে পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে। এ ছাড়া অ্যাস্ট্র্যাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যথাসময়ে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসবে।
লকডাউন সম্পর্কে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে, না মানলে বন্ধ করে দেয়া হবে, জরিমানা করা হবে। এ ছাড়া আন্তঃজেলা পরিবহন ঈদে বন্ধ থাকবে। জেলার ভেতরে গণপরিবহন চলবে। এক জেলার গাড়ি অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। আন্তঃজেলা ট্রেন ও নৌযোগাযোগও বন্ধ থাকবে।
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলেও তিনি জানান।
বার্তা বাজার/এসজে